আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ
সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা
আলোকময় ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষা
শিক্ষিত সমাজই উন্নত জাতির ভিত্তি
অসহায় মানুষের পাশে মানবতার হাত
সামাজিক উন্নয়নে আমাদের অঙ্গীকার
আমাদের সম্পর্কে
সাফা ফাউন্ডেশন-এ আপনাকে স্বাগতম
“সাফা ফাউন্ডেশন” একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান। আমরা “শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ”।
আমরা সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র, এতিম, নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত একটি সুস্থ সমাজ এবং দক্ষ যুবসমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

শিক্ষা ও সংস্কৃতি:
পথশিশু, এতিম ও অসহায় শিক্ষার্থীদের সাধারণ ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমের প্রসার।

আইনগত ও সামাজিক সুরক্ষা
নির্যাতিত শিশু, মহিলা ও সুবিধাবঞ্চিত শিশুদের আইনগত সুযোগ-সুবিধা প্রদান এবং এতিম/অসহায় বালক-বালিকাদের আশ্রয় ও পুনর্বাসন।

দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ
প্রাকৃতিক দুর্যোগ, গৃহহীন ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং দগ্ধজনিত ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ত্রাণ সামগ্রী বিতরণ ও সেবা প্রদান।

চিকিৎসা সেবা
ভিক্ষুক, দুস্থ ও অসহায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করা।

দক্ষতা ও আত্মনির্ভরশীলতা
কিশোর-কিশোরী ও শ্রমজীবীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন পেশামূলক ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।

পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন
সামাজিক বনায়ন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন সাধন।
আমাদের অঙ্গীকার
একটি স্বনির্ভর ও বৈষম্যহীন সমাজ গঠন
প্রধান কার্যক্রমসমূহ

শিক্ষা সহায়তা
সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।

স্বাস্থ্য ও চিকিৎসা
অসহায় ও দুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং পুনর্বাসনে সহযোগিতা।

সামাজিক কল্যাণ ও পুনর্বাসন
তৃতীয় লিঙ্গ, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যুব, নারী ও প্রতিবন্ধীদের কল্যাণমূলক কার্যক্রম।